আজ - ২০ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ ১০:৫৯:১৭

ফেইসবুকের এই সেরা গ্রুপগুলোতে আজই আপনার জয়েন করা উচিত ! | You should join these best groups on Facebook today!

মোঃ ফজলে রাব্বি
23 Nov, 2021
The Bangla Reader

আমরা অবসর এর বেশির ভাগ সময় ফেইসবুকিং করতে পছন্দ করি। সামাজিক এই যোগাযোগ মাধ্যম টি বর্তমানে ব্যবহার করছেন না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। ফেইসবুকের একটি অন্যতম সুবিধা বা সেবা হচ্ছে ফেইসবুক গ্রুপ , ফেইসবুক গ্রুপের সাহায্যে বর্তমান সময়ে অনেক সুবিধাই সহজেই পাওয়া যাচ্ছে। আজকের আয়োজনে আমরা বাংলাদেশের এমন কিছু ফেইসবুক গ্রুপের সম্পর্কে আলোচনা করবো যেসব গ্রুপে আপনারা সহজেই জয়েন করতে পারেন এবং নিজের মতামত ও অন্যান্য গ্রুপ মেম্বারদের নিকট থেকে মতামত গ্রহন করতে পারেন।



e-Commerce Association of Bangladesh (e-CAB)

বাংলাদেশের উদ্যোক্তাদের বা যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্যে একটি আদর্শ ফেইসবুক গ্রুপ হচ্ছে ই-ক্যাব বাংলাদেশ। আপনি এই গ্রুপে জয়েন করারা পাশাপাশি অনেক সুযোগ সুবিধা পাবেন। রেগুলার উদ্যোক্তা আপডেট সহ নানান ধরনের পোস্ট এখানে পাবলিশ করা হয়। এই গ্রুপের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় ৩ লক্ষ ৩৫ হাজার এর কাছাকাছি।

Women and e-Commerce forum ( WE )

প্রায় ১২ লক্ষাধিক সদস্য সংবলিত এই গ্রুপটি বাংলাদেশের অন্যতম বড় একটি গ্রুপ বলা যেতে পারে। এই গ্রুপে সাধারণত নারী সদস্য সংখ্যাই বেশি এবং যেসব নারীরা উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যে এই গ্রুপ একটি আদর্শ গ্রুপ বলা যায়।

Young Entrepreneurs "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশন

ইকবাল বাহার নামক একজন স্বপ্নবা ব্যাক্তিত্ত্ব দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত এই গ্রুপে সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষ ৮ হাজার এর কাছাকাছি। এই গ্রুপ বা ইকবাল বাহার দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত প্রায় ৫ লক্ষাধিক এর উপরে উদ্যোক্তা ট্রেনিং দেয়া হয়েছে যা সারা বাংলাদেশ বিস্তৃত। আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে আজই এই গ্রুপে জয়েন করতে পারেন এবং তাদের নিকট থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।



-উদ্যোক্তাঃ- (E-Entrepreneurs of Bangladesh)

উদ্যোক্তা দের জন্যে আরেকটি সেরা গ্রুপ হচ্ছে ই-উদ্যোক্তা। এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৩ লক্ষ এবং প্রাত্যহিক এখানে প্রচুর পোস্ট পাবলিশ করা হয়, এই গ্রুপের সাথে যুক্ত হয়ে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলু

Students E-commerce Platform

বাংলাদেশের অসংখ্য ছাত্র-ছাত্রী এই গ্রুপের সাথে সংযুক্ত আছেন এবং ছাত্র-ছাত্রী থাকা অবস্থায় ই যে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন এবং নিজেকে সফল হিসেবে গড়ে তুলতে পারেন সেই সাহস এই গ্রুপ এর থেকেই পাবেন বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষ ৯০ হাজার এর কাছাকাছি।

Tour Group BD

বাংলাদেশের সবচেয়ে অন্যতম বড় একটি গ্রুপ হচ্ছে এটি। যারা ভ্রমণপাগল তাদের জন্যে এই গ্রুপ একটি উন্মুক্ত দ্বার হিসেবে ব্যবহৃত, এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১৪ লক্ষের ও বেশি।

Travelers Of Bangladesh (TOB)

ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্যে আরেকটি মজাদার ও প্রানবন্ত গ্রুপ হচ্ছে এটি। এই গ্রুপের বর্তমানা সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষ ৭০ হাজার এর কাছাকাছি।



Travellers Of Bangladesh

প্রায় লক্ষ ১২ হাজার সদস্য সংবলিত একটি জনপ্রিয় গ্রুপ হচ্ছে ট্রাভেলার্স ওফ বাংলদেশ গ্রুপটি। আপনি কোথাও ঘুরতে যেতে চাচ্ছেন বা কোন স্থান সম্পর্কে আগে থেকে ধারণা গ্রহণ করতে চাচ্ছেন, তবে এই গ্রুপ এ সংযুক্ত হতে পারেন।

BANGLADESH PHOTOGRAPHY - বাংলাদেশ ফটোগ্রাফি

ফটোগ্রাফির শখ কম বেশি অনেকের ই আছে, ফটোগ্রাফি সম্পর্কে ধারণা থেকে শুরু করে কিভাবে একজন প্রো ফটোগ্রাফার হওয়া যায় এই গ্রুপে তার ইনডিটেইল পাবেন। এই গ্রুপের বর্তমান সদস্যা সংখ্যা প্রায় ৯৩ হাজার।

BoiPoka - বইপোকা

বইপ্রেমীদের জন্যে একটি মজাদার গ্রুপ হচ্ছে বইপোকা। এই গ্রুপটি সাধারণত রেগুলার লিখা পাবলিশ করে এবং যারা ফেইসবুকে ভালো ভালো লিখা পড়তে চান তাদের জন্যে এই গ্রুপ টি সহায়ক হবে, এই গ্রুপে এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯০ হাজার বইপ্রেমি সদস্য রয়েছে।



অনলাইন ফ্রী পিডিএফ বইঘর (Online Free Pdf Boighar)

যারা অনলাইনে পিডিএফ বই পড়তে পছন্দ করেন তাদের জন্যে এই গ্রুপে জয়েন করা উত্তম হবে, এই গ্রুপে আপনি যে কোনো বই এর পিডিএফ ভার্শন এর আবেদন করতে পারেন। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৬৪ হাজার এর কাছাকাছি।

BD CRICKET & WORLD SPORTS

যারা প্রচুর খেলাপ্রেমী ও খেলাধুলার সকল আপডেট সহজেই পেতে চান এবং আপনার নিজের মতামত প্রকাশ করতে চান তাদের জন্যে এই গ্রুপ টি খুবই ভালো, এই গ্রুপের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৯৫ হাজার এর কাছাকাছি।

Sports Adda

খেলাধুলার আড্ডাবাজি বরাবরের মতই খেলাপ্রেমীদের জন্যে মজার বিষয়বস্তু, স্পোর্টস আড্ডা তেমন ই একটি গ্রুপ যেখানে খেলাধুলা বিষয়ক আড্ডা হয়, এই গ্রুপের বর্তমান আড্ডাবাজ এর সংখ্যা প্রায় ১ লক্ষ ৮৪ হাজার এর কাছাকাছি।

 

10 Minute School LIVE

বাংলাদেশের সবচেয়ে বড় অনলাই এডুকেশন প্ল্যাটফর্ম হচ্ছে টেন মিনিট স্কুল, আয়মান সাদিকের টেন মিনিট স্কুল বর্তমানে খুবই জনপ্রিয় , টেন মিনিট স্কুলের একটি গ্রুপ হচ্ছে টেন মিনিট স্কুল লাইভ, এখানে প্রায় ১৮ লক্ষাধিক শিক্ষার্থী সদস্য রয়েছে।



BCS or Bank: Our Goal® [ Largest Job group of Bangladesh ]

চাকরি বা চাকরি সংক্রান্ত নানান মতামত ও চাকরির পড়াশুনা বিষয়ক একটি গ্রুপ হচ্ছে এটি, এই গ্রুপ এর সদস্যরা খুবই সহায়ক হয়ে থাকেন এবং নানা কাজে একে অপরকে সহায়তা করে থাকেন। এখানে প্রায় ৫ লক্ষ ৭৭ হাজার এর কাছাকাছি সদস্য রয়েছে।

FoodBank

খাওয়া-দাওয়া কে না পছন্দ করেন, বাংলাদেশের খাওয়া-দাওয়া বিষয়ক সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে ফুডব্যাংক, কোন স্থানের খাবার কেমন, খাবার এর মূল্য কেমন খাবার এর পরিবেশন কেমন এই ধরনের বিভিন্ন রিভিউ এই গ্রুপের সদস্যরা পোস্ট করে থাকেন, বর্তমানে এই গ্রুপে প্রায় ১৯ লক্ষাধিক খাবারপ্রেমী সদস্য রয়েছে।

Upwork Bangladesh Fiverr BangladeshFreelancer Bangladesh

আপনি একজন কম্পিউটার প্রোগ্রামার বা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার বা আপনি একজন রাইটার বা ফ্রিল্যাসিং জগতে আপনি একজন সফল ব্যাক্তি হতে চান তাহলে এই গ্রুপগুলো আপনার জন্যে উত্তম সহায়ক হিসেবে কাজ করবে, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপটিতে বর্তমানে প্রায় ২ লক্ষ ২৬ হাজার এর কাছাকাছি সদস্য রয়েছে, ফাইভার বাংলাদেশ গ্রুপটিতে বর্তমানে প্রায় ৩ লক্ষ ৪২ হাজার এর কাছাকাছি সদস্য রয়েছে এবং ফ্রিল্যান্সার বাংলাদেশ গ্রুপটিতে বর্তমানে প্রায় ২ লক্ষ ৪৯ হাজার এর কাছাকাছি সদস্য রয়েছে।



FASHION DESIGNERBe Designer

আপনি একজন ফ্যাশনপ্রেমী বা আপনি একজন ফ্যাশন ডিজাইনার হতে চান, তাহলে এই গ্রুপ গুলোতে আপনার জয়েন করা উত্তম , ফ্যাশম ডিজাইনার গ্রুপটিতে বর্তমান সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৩ লক্ষ ৩২ হাজার এর কাছাকাছি এবং বি ডিজাইনার গ্রুপটিতে প্রায় ১ লক্ষ ৫ হাজার সদস্য রয়েছে।

Interior Designers,Architects,Suppliers & Contractor Group Bangladesh - - Interior Design Bangladesh (IDB)

যারা ঘর সাজাতে পছন্দ করেন বা ইন্টেরিওর ডিজাইনার বা ইন্টেরিওর ডিজাইনার হতে চান তাদের জন্যে এই গ্রুপ গুলো খবই উত্তম এবং কার্যকর, এখান থেকে ঘর সাজানোর অনেক ধারণা পেতে পারেন এবং আপনি নিজেও ঘর সাজানোর মতামত গুলো পোস্ট করতে পারেন। এই গ্রুপ দুটিতে যথাক্রমে ১৬ হাজার এবং ১ লক্ষ ৭০ হাজার এর কাছাকাছি।

Traffic Alert

ট্রাফিক জ্যাম বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যার একটি, আপনি কোথায় যেতে চাচ্ছেন সেটা হতে পারেন অফিস কিংবা নির্দিষ্ট কোনো গন্তব্য, সেখানে যেতে বা সেই রুটে যেতে কি পরিমান ট্র্যাফিক জ্যাম রয়েছে তার একটা আগাম তদারকি আপনি করতে পারেন এই গ্রুপের মাধ্যমে। এই গ্রুপটি অফিস কর্মমর্তাদের একটি প্রিয় গ্রুপ, বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ১ লক্ষ ৭৭ হাজার এর কাছেকাছি।

উপরের গ্রুপ গুলো ছাড়াও আরো অনেক গ্রুপ রয়েছে যা মানুষকে দৈনিন্দিক কাজে সহায়তা করে থাকে। আপনার মতামত বা যেকোনো তথ্য বা উপহার পাঠাতে যোগাযোগ করুন contact@thebanglareader.com এই মেইলটিতে অথবা আমদের ফেইসবুক পেজে সরাসরি ম্যাসেজ করতে পারেন https://www.facebook.com/thebanglareader এই পেজে



রিলেটেড পোস্ট / আরো পড়ুন

Subscribe to our newsletter

Join our monthly newsletter and never miss out on new stories and promotions.